সারাদেশ

করোনার ভ্যাকসিন সরকারের সাফল্য: শামীম ওসমান

নূরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এত দ্রুত সময়ের মধ্যে সারাদেশের মানুষ করোনার ভ্যাকসিন নিচ্ছে এটা আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিজে ভ্যাকসিন গ্রহণ করে একথাগুলো বলেন।

শামীম ওসমান আরও বলেন, আমার জানা মতে বিশ্বের ১৩০টি দেশ এখনো টিকা পায়নি। সেই জায়গায় আমাদের মতো একটি দেশ যার জনসংখা প্রায় ১৭ কোটি সেই দেশটি করোনার টিকাটি পেয়েছে। এটি শুধু মাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে।

এ সময় শামীম ওসমান সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে বলেন, আমি এখনো কোথাও শুনতে পাই নাই যে এই টিকা নেয়ার কারণে কারো কোন ধরনের অসুবিধা হয়েছে। আমি সবাইকে বলতে চাই আপনি এবং আপনার পরিবারের লোকেরা টিকা নেন।

এছাড়া মহামারি করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই হাসপাতালে যেসব অস্থায়ী স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলেও আশ্বাস দেন শামীম ওসমান।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার করোনার ফোকাল পার্সন ডা. জাহিদ, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভির আহমেদ টিটুসহ অনেকে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা