সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি সর্দার (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ী গোপালগঞ্জের সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, উত্তর বর্নি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলীর বাড়ীর রেইনট্রি গাছ কাটতে গাছে চড়ে আইয়ুব আলী সর্দারের পুত্র রনি সর্দার। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ না থাকায় সে গাছেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকে। এলাকাবাসী দেখতে পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার ষ্টেশনে ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে সুউচ্চ স্থান থেকে তাকে উদ্ধার করে।

এ সময় গোপালগঞ্জ ফায়ার ষ্টেশনও তাদের সাথে যোগ দিয়ে উদ্ধার কাজে সহযোগীতা করে। ঘটনাস্থলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা উপস্থিত থেকে উদ্ধার কাজের তদারকি করেন।

রনি সর্দারকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইয়ার আলী মুন্সী ইসিজি ও অন্যান্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ময়না তদন্ত সম্পন্ন করার জন্য মৃতদেহ মর্গে পাঠানো হচ্ছে, এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা