সংগৃহীত ছবি
সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আ’লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: রোববার শুরু হাইকোর্টের বিচারকাজ

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় এই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

গোপালগঞ্জ জেলা আ’লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এই সময় জেলার সর্বস্তরের নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু শ্রদ্ধা নিবেদনের সময় কেন্দ্রীয় কোনো নেতাকে এই অনুষ্ঠানে দেখা যায়নি।

আরও পড়ুন: আদালতে আ’লীগের ৩ নেতাকে

এর পরে সমাধি সৌধ কমপ্লেক্স চত্বরে ১টি শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই সময় নানান ধরনের স্লোগান ও বক্তব্য দেয় উপস্থিত নেতাকর্মীরা।

বক্তব্যে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম জানান, যারাই আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা, ডাকাতি, অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। যারাই জবরদখল করে ক্ষমতা নিয়েছে তাদেরকে আমরা ক্ষমতা থেকে নামাবই নামাব, এই হোক আমাদের শপথ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা