সংগৃহীত ছবি
সারাদেশ

আ'লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: সিলেট জেলায় বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিরুজ্জামান লিলু (৪৮) নামের ১ আ’লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে এশার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

নিহত ব্যক্তি, সিলেট জেলায় বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ও রামপাশা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি।

নিহতের ভাতিজা বাবুল মিয়া বলেন, বুধবার রাতে গ্রামের মসজিদে এশার নামাজ শেষে চাচা বাড়িতে রওয়ানা দেয়। এই সময় বাড়ির পশের রাস্তা দিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন দুর্বৃত্তরা এসে ধারালো অস্ত্র দিয়ে আমার চাচাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে পালিয়ে যায়। এ খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

বিশ্বনাথ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী জানান, এই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা