সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোঃ জহিরুল হকে সংবাদ সম্মেলন করেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সম্মেলন আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষপাত মূলক আচরণের অভিযোগ এনে লিখিত বক্তব্য রাখেন বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোঃ জহিরুল হক।

এ সময় তিনি বলেন, আচরণ বিধি অনুযায়ী কোন প্রার্থীর নির্বাচনী এলাকায় মাত্র ৫ টি নির্বাচনী ক্যাম্প বা অফিস থাকার কথা থাকলেও নৌকা প্রতীকের পক্ষে করা হয়েছে ৫০টিরও বেশী অফিস। নির্বাচনী এলাকার বাইরে থেকে লোক এনে নৌকার পক্ষে শো ডাউন করছে। এ ছাড়া পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার ছাড়াও আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের গিয়ে হয়রানী করছে।

এ ব্যাপারে রিটানিং অফিসার বরাবর অভিযোগ দেয়া হলেও আশাব্যঞ্জক কোন প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা