সারাদেশ

সরকারি জায়গার মাটি কাটায় দুজনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অবৈধভাবে সরকারি জায়গার মাটি দিয়ে ইট তৈরি ও মাটি বিক্রির অপরাধে প্রগতি গ্রীন ব্রিক্সের ম্যানেজারসহ দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনোয়ার হোসেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, সদর উপজেলার মানিকদাহ এলাকায় অবৈধভাবে সরকারী জায়গার মাটি কেটে প্রগতি গ্রীন ব্রিক্স ইট তৈরী করছে এমন অভিযোগের ভিত্তিত্বে অভিযান চালানো হয়।

এ সময় সরকারী জায়গার মাটি কিনে ইট তৈরী করে বিক্রির দায়ে ইট ভাটার ম্যানেজার সবুর মোল্যাকে আটক করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, সরকারী জায়গার মাটি কেটে ইট ভাটায় বিক্রি অপরাধে স্থানীয় মিজু বিশ্বাস নামক এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা