সারাদেশ

টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সফল হয়নি বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, পাবনা : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় ব্যর্থ হয়েছে বিএনপি। তারা বলেছিল, আওয়ামী লীগ সরকার করোনার টিকা আনতে পারবে না। কিন্তু শেখ হাসিনার সরকার সেটি করে দেখিয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় ওয়াজ উদ্দিন খান স্মৃতি পৌর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, এখন বিএনপির বুদ্ধিজীবী ডা. জাফর উল্লাহ, বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ অনেক নেতা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে টিকা নিয়েছেন। করোনা টিকা প্রাপ্তিতে উপমহাদেশে বাংলাদেশ প্রথম আর বিশ্বের মধ্যে ২৫তম দেশ।

এ সময় ড. হাসান মাহমুদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তিন মেয়াদের সময়ে দেশের মানুষের কল্যাণে যে অভূতপূর্ব উন্নয়ন তথা উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন। এটা বজায় রাখতে নেতাকর্মীদের সংযত আচরণ করতে হবে। আওয়ামী লীগের কর্মকাণ্ডে প্রতিপক্ষের মধ্যে ঈর্ষা ও হিংসা দেখা দিয়েছে। অনেকেই নৌকায় উঠতে চান। কিন্তু সবাইকে নৌকায় তুলে ডুবানোর দরকার নেই দাবি করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ত্যাগী, পরিশ্রমি ও দুর্দিনের নেতাকর্মীদের প্রকৃতভাবে মূল্যায়নের জন্য দলের নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলী আশরাফুল কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা, সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এমপি। প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

এ সময় পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বাকি বিল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, মনির হোসেন মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা