সারাদেশ

ঘোষিত তারিখে খুবি হল খোলার বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকার ঘোষিত নির্দিষ্ট তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খোলাসহ শিক্ষা কার্যক্রম শুরু করার ব্যাপার নিয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সম্প্রতি শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং এবং সেখানে প্রদত্ত নির্দেশনাবলী অবহিত করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আলোচনা-পর্যালোচনার পর হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে সংস্কার বা মেরামতের প্রয়োজন হলে তা দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নিদের্শনা দেওয়া হয়।

এছাড়া হলের পরিস্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য পারিপার্শ্বিক পরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে প্রয়োজনীয় অনুসঙ্গ ও উপকরণ নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহের পরিবেশ ও স্বাস্থ্যসম্মত দিক নিয়েও আলোচনা করা হয়। অপরদিকে অনলাইনে প্রয়োজনীয় ক্লাস অব্যাহত রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিসিএস পরীক্ষা পেছানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা