সারাদেশ

মুন্সীগঞ্জে দুগ্রুপের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখান জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় উপজেলার বালুচর ইউনিয়নের কয়রা খোলা এলাকায় জহির এবং বরকতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে দু’গ্রুপের সমর্থক চান্দেরচর গ্রামের ইস্রাফিল এবং কামিজুদ্দিন গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

কয়রাখোলা ও চান্দেরচর গ্রামের সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধসহ আহত হয় ১৫ জন। এতে করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । টেঁটাবিদ্ধ আহতরা হলেন, চান্দেরচর গ্রামের সুরুজ মিয়ার পুত্র সাদের মিয়া (৫২), হাবিব ধদার পুত্র আখির ধদা (৩২), কাদু মিয়ার পুত্র নিলু মিয়া (৫৫), রফিকুল ইসলামের পুত্র মিদুল মিয়া (৩৪) কয়রা খোলা গ্রামের শরিফ (২৭) ও রবিউল (৩৫)।

আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মেদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভোর ৬ টায় কয়রা খোলা এলাকায় জহির এবং বরকত গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯ টার সময় চান্দের চর গ্রাম জহির এবং বরকত সমর্থক ইস্রাফিল ও কামিজুদ্দিন কামু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ৬ জন টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয় । বর্তমানে কয়রা খোলা এবং চান্দেরচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান,আমি নিজেও ঘটনাস্থলে আছি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা