সারাদেশ

নরসিংদীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, নরিসংদী : নরসিংদীর বেলাব বাজারে আগুনে পুড়ে গেছে ৭ দোকান। এতে নগদ প্রায় ৯ লাখ টাকা ও মালামালসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল দুপুরে উপজেলা সদরের বেলাব বাজারের উপজেলা রোডে এ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে মো. সুজন মিয়া নামে স্থানীয় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য আহত হয়েছেন।

বেলাব ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. হেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শুক্রবার বেলাব বাজারে সাপ্তাহিক হাট হওয়ায় দোকানিরা দোকান খুলে ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ করে মকবুল হোসেনের লেপ তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আশেপাশের ৭ দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বেলাব, রায়পুরা ও মনোহরদী ফায়ার সার্ভিস ও এলাকাবাসির সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকা সহ প্রায় এক কোটির টাকার মালামাল।

বেলাব ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. হেলাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি লেপ তোষকের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

১০ বছরে সুন্দরবনে বেড়েছে ১৯টি রয়েল বেঙ্গল টাইগার

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা গত ১০ বছর...

রাজধানীর ৮৬ ভাগ বাণিজ্যিক ভবনে নেই পার্কিং

রাজধানীর ৮৬ দশমিক ২৩ শতাংশ বাণিজ্যিক ভবনেই নেই অনুমোদিত পার্কিং সুবিধা। ভবনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা