সারাদেশ

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

নিজস্ব প্রতিনিধি, নরিসংদী : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান নাদিম সরকারের চার একর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে কোন একসময় বিষ প্রয়োগ করছে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে গেলে চেয়ারম্যান নাদিম সরকারের বড় ভাই শাহিন সরকার জানান, আমাদের পরিবাকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার উদ্যেশ্যে একটি মহল দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে কৌশলে হয়রানি করে আসছে। চার একর পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। যারা এমন ন্যাক্কারজন কাজ করেছে তারা যে কোন সময় আমারদের ওপর ও হামলা করতে পারে। তাছাড়া আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যানকে আর্থিকভাবে দুর্বল করা লক্ষে আমাদের প্রতিপক্ষের লোকেরা পুকুরে বিষ প্রয়োগ করতে পারে। পুকুরপাড় থেকে বিষাক্ত দুটি বোতল পাওয়া গেছে। ধনাইয়া পাকা রাস্তার পাশে এই পুকুরে মাছ ও খাদ্যসহ এ পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে যাহা নির্বাচনের পূর্বে প্রায় কোটি টাকার মাছ বিক্রির ধারণা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া জন্য প্রস্তুতি চলছে।


সান নিউজ/আর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা