সারাদেশ

হাসপাতালের সিঁড়িতে নবজাতকের জন্ম

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালী বাউফলের ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতেই নবজাতকের জন্ম দিল লাকি আক্তার (২৮) নামের এক মা।

বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় স্বজনরা লাকি আক্তারকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত স্টাফদের কাছে সাহায্য চাইলেও এগিয়ে আসেনি কেউ। ওই সময় স্বজনরা সিঁড়ি দিয়ে হাসপাতালের লেবার রুমে নেওয়ার পথেই সিঁড়ির উপরেই একটি পুত্র সন্তান জন্ম দেয় ওই মা। তবে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে।

জরুরি বিভাগের ডাক্তার আসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় নাম এন্ট্রি করার আগেই ও প্রসূতি সিঁড়ির উপরেই সন্তান প্রসব করেন। লাকী বেগমের গ্রামের বাড়ি উপজেলার সুলতানাবাদ গ্রামে। জোনায়েদ নামে তার তিন বছরের আরও একটি পুত্র সন্তান রয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা