সারাদেশ

নৌকায় কয়েলের আগুনে মাঝির মৃত্যু, দগ্ধ ৪

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নে নৌকায় আগুন লেগে ঘটনাস্থলেই মারা গেছেন জহুর উদ্দিন (৪২) নামে এক মাঝি। দগ্ধ হয়েছেন তার ছেলেসহ ৪জন ।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় নিকলী উপজেলা চেয়ারম্যান এ.এম.রুহুল কুদ্দুস ভূঞা (জনি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত জহুর উদ্দিন নিকলী উপজেলা সদরের মগলহাটি গ্রামের করিম উদ্দিনের ছেলে। গুরুতর আহতরা হলেন- নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি, নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম, নিকলী সদরের ইসরাফিলের ছেলে তারেক ও জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শিংপুর বাজারে মেলা ছিল। মেলা শেষে জহুর উদ্দিন লোকজন নিয়ে শিংপুর বাজার ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। ভোরে নৌকায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং নৌকার ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান নৌকার মাঝি জহুর উদ্দিন।

ধারণা করা হচ্ছে, রাতে মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে এ ঘটনার সূত্রপাত হয়েছে। পরে রান্নার কাজে ব্যবহৃত নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা