সারাদেশ

নরসিংদীতে নিহত ১০ পুলিশ সদস্যের মৃত্যুবার্ষিকী  

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও বেলাব থানার বাসিন্দারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

২০১১ সালের ১৫ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় (পুকুরপাড়) সড়ক দুর্ঘটনায় ১০ পুলিশ সদস্য প্রাণ হারান। তারা নরসিংদী জেলা পুলিশ লাইনসে নির্বাচনি ব্রিফিং-এ যোগদানের উদ্দেশে বেলাব থানা থেকে নরসিংদীর উদ্দেশে রওনা দিয়েছিলেন। ট্রাকের সাথে পুলিশের পিক-আপ ভ‌্যানের মুখোমুখি সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) সহ ১০ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন- বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান, পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক খান, এসআই কংকন কুমার মন্ডল, কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন, কনস্টেবল রিয়াজ, কনস্টেবল বজলু, কনস্টেবল মাসুদ পারভেজ, কনস্টেবল নারায়ণ চন্দ্র, ড্রাইভার রেজাউল করিম ও কনস্টেবল প্রিয়তোষ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা