সারাদেশ

শ্রীপুর পৌর নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ইতোমধ্যে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সারাদিন ২৬টি ভোট কেন্দ্রে ভোটারদের অবগত করতে ইলেক্ট্রনিক ভোটিং মিশিনে (ইভিএম) মক ভোট প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। এসময় সহজে ভোট দিতে পেরে অনেকেই ইভিএম নিয়ে উল্লাস প্রকাশ করেছেন।

মেয়র, কাউন্সিলর, সাধারণ ভোটার ও পৌরবাসী মনে করছে প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকতা মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রীপুর পৌরসভায় ইভিএম এর মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৬৭ হাজার হাজার ৯৩৫ জন ভোটার ২৬টি কেন্দ্রে তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি সকলের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, পৌরসভায় নির্বাচনে ভোটযুদ্ধে অংশগ্রহণকারী মেয়র পদে চারজন হলেন, আওয়ামী লীগ মনোনীত দলের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আনিছুর রহমান (নৌকা), বিএনপি মনোনীত শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কাজী খান (ধানের শীষ), ইসলামী আন্দেলনের প্রার্থী শামীম আহমেদ মোমতাজী (হাত পাখা) এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলম (জগ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্নাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মক ভোট দিতে আসা ২নং সিএন্ডবি এলাকার নূরজাহান বেজম (৬৫) ও শ্রমিক নেতা আলমগীর হোসেন (২৬) জানান, এই প্রথম আমরা ইভিএমে (মক) ভোট দিলাম। এটাতে ভোট দেয়া অতি সহজ। এ পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান।

অপর ভোটার স্থানীয় সাংবাদিক গাজীপুর প্রেসক্লাবের সদস্য মোস্তফা কামাল প্রধান বলেন, আশা করি এ পৌরসভায় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমারা য্যেগ্য প্রার্থীকেই এবার ভোট দিয়ে পৌর মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করবো। তারা যেন আমাদের এ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে উপহার দিতে পারেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান বলেন, টানা তিনবার জনগণের ভালবাসা ও ভোটে আমি শ্রীপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছি। এই দায়িত্বে থাকাকালীন সময় আমি সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছি। গরিব এবং মেহনতি মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। তাই এখানকার ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কাজী খান বলেন, ২০ বছরের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর পৌরসভা শ্রীপুর। বর্তমান মেয়র ৩ বার নির্বাচিত হওয়ার পরও শ্রীপুর পৌরসভায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেননি। তিনি শুধু সাধারণ মানুষকে আশার কথা শুনিয়েছেন। আমি নির্বাচিত হলে, শ্রীপুর পৌরসভা হবে দেশে অন্যতম একটি মডেল পৌরসভা। যদি অবাধ ও নিরপেক্ষ ভোট হয় তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত।

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের ছোট ভাই শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। পরে তফসীল ঘোষনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে তার বড় ভাই শাহ আলম বিএনপি থেকে মনোনয়ন চেয়ে ব্যার্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহ আলম বলেন, ‘নির্বাচনী পরিবেশ এখনো ভালো আছে। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি। যদি সুষ্ঠু ও নিরোপেক্ষ ভোট হয় তবে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ নির্বাচনে মোট ২১৬ জন আনসার বাহিনীর সদস্য মোতায়ের করা হয়েছে। এর মধ্যে ৭৮ জন নারী সদস্য। অধিক গুরুত্বপূর্ণ আটটি কেন্দ্রে ৯জন এবং অন্যান্য সাধারণ কেন্দ্রে ৮জন করে সদস্য মোতায়ের করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ এম শামসুজ্জামান জানান, নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ২৬টি। এর মধ্যে পুরুষ ভোট কেন্দ্র ১০টি, মহিলা ভোট কেন্দ্র ১০ এবং উভয় ভোট কেন্দ্র ৬াট। ভোট কক্ষ ১৯০টি এবং অস্থায়ী ভোট কক্ষ ২৬টি।

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকতা মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ২৬টি কেন্দ্রে ২৬ জন প্রিজাইডিং অফিসার, ১৯০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩৮০ জন পোলিং এজেন্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

সান নিউজ/টিআইএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

‘মাদক, বাল্যবিয়ে ও সড়ক অনিয়মকে না’

মাদক, বাল্যবিয়ে ও অসচেতনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্ত...

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা