সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে বয়লার বিস্ফোরণ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছে।

আরও পড়ুন : ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহান। তাদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : পিলখানা হত্যাকাণ্ডের জামিন শুনানি আজ

কারখানার এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী জানান, প্রতিদিনের মতো সোমবার সকালেও কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত হন। হতাহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে সুজনের বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস জানান, আমরা ৬ জন রোগী পেয়েছি। তাদের মধ্যে কারো কোনো বড় ধরনের ইনজুরি নাই। এদের মধ্য ইয়াছিল আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গিয়েছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আরও পড়ুন : দেশে তাপমাত্রা কমার আভাস

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা জানান, স্যাম্পল রুমে একটি বয়লার ছিল। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি মেশিন পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্টিম আউট লাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়। হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা