সংগৃহীত ছবি
জাতীয়

সিড়ির ফাঁক দিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর বাইতুর জামে লিল্লাহ বোর্ডিং-এর ৪র্থ তলার সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে আলভী হাওলাদার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের সভাপতি তানজির গ্রেফতার

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আলভী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ গ্রামের সায়েম হাওলাদারের ছেলে।

মাদরাসার শিক্ষক জসিম সরদার জানান, গতকাল রাতের দিকে আমাদের মাদ্রাসা বোর্ডিংয়ের ৪র্থ তলায় মসজিদের সিঁড়ি দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আলভী। খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আলভী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা