ছবি: সংগৃহীত
অপরাধ

নারায়ণগঞ্জে কোটি টাকার মাদক উদ্ধার

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে ফতুল্লা থানা এলাকায় অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ফতুল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেফতারকৃতরা হলেন- খালিদ হাসান রবিন (৩৪), মো. আকাশ (৩০), ইমরান রহমান মিঠুন (৩২), আক্তার হোসেন ওরফে আবির (৩৪) ও মো. কাউসার (২৩)।

আরও পড়ুন: চিকিৎসককে হুমকিদাতা নারী গ্রেফতার

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫০ কেজি গাঁজা, ২ হাজার পিছ ইয়াবা ও ৪০০ পুরিয়া হিরোইন উদ্ধার জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের বর্ডার থেকে এসব মাদক কিনে কাভার্ডভ্যানে করে কৌশলে নিয়ে আসেন আসামীরা। পরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় তা বিক্রি করেন।

আরও পড়ুন: সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্তি

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা