সারাদেশ

আলফাডাঙ্গায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে সেমিনার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিনামূল্যে ক্যারিয়ার, চাকরি, ভর্তি ইত্যাদি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে দক্ষ জনশক্তি গড়তে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, দুদকের উপ-পরিচালক এদিপ বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ওয়ারিসুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, ফুলব্রাইট স্কলার মো. শাকিল আহমেদ, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট মো. শফিকুল ইসলাম।

বক্তব্য শেষে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের বিভিন্ন উন্মুক্ত প্রশ্নের উত্তর দেন আলোচকরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা