সারাদেশ

কওমি মাদ্রাসায় ৩৬ বছর পর জাতীয় পতাকা উত্তোলন 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর মোহাম্মাদিয়া আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

জানা যায়, ১৯৮৪ সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে গত ৩৬ বছরে কখনও উত্তোলিত হয়নি জাতীয় পতাকা। বিষয়টি লক্ষ্য করে অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও জাভেদ পারভেজ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাযহারুল আনোয়ার উদ্যোগ নেন পতাকা উত্তোলনের। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে নতুন হেফজ খানার ভবনের উদ্বোধন করা হয় দোয়া মাহফিলের মাধ্যমে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনবহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ ওলিয়ার রহমান, গুনবহা ২নং ওয়ার্ড ইউপি সদস‍্য মোঃ লুৎফর রহমান সহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফরহাদ হোসাইন।

ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জাভেদ পারভেজ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাযহারুল আনোয়ার বলেন, জাতীয় পতাকার সম্মান সমুন্নত রাখতে যা করার সবই আমি করব। এখন থেকে ওই মাদ্রাসায় নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করার জন্য বলেছি।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা