সারাদেশ

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

মনিরুজ্জামান খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় টেম্পু স্টেশনে টেম্পুতে লোক উঠানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও এক ব্যক্তিকে মারধরের জেরে সকাল ৯টায় এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪৫) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার স্থানীয় টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক উঠানোকে কেন্দ্র করে দুগ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। রাতে আমিরগঞ্জ বাজারে দু’পক্ষে এসব নিয়ে সালিসে বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এর জেরে আজ শনিবার সকাল নয়টার দিকে দু’পক্ষের অন্তত হাজার দুই হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের কাছে আন্ধাইর এলকায় সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যন্ত এলাকা হওয়ায় সেখানে পুলিশের পৌঁছতে কিছুটা দেরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানিয়েছে, আহতদের হবিগঞ্জ ও কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, দুই গ্রামের বাসিন্দাদের পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা