সারাদেশ

পঞ্চগড়ে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা সীমান্ত থেকে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনাপাতিলা নামক স্থান থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আনিসুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিব সূত্রে জানা যায়, সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে পঞ্চগড় ১৮ বিজিবির সদস্যরা টহল দিচ্ছিলেন।

টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাপাতিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪১৪/২ এস থেকে ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপাতিলা নামক স্থান থেকে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য ৬৪ হাজার ৪০০ টাকা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা