সারাদেশ

মাটি বোঝাই ট্রাক থেকে পড়ে দাদা-নাতি নিহত

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে মাটি বোঝাই ট্রাক থেকে পড়ে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের আমরাতৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জালাল উদ্দিন (৬০) ও নাতি শরিফুল ইসলাম (৭)। নিহত পরিবারে কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

সখীপুর থানার এসআই আজিজুল ইসলাম জানান, আমড়াতৈল গ্রামের জালালউদ্দিন তার প্রবাসী ভাগ্নের বাড়িতে মাটি উঠানোর জন্য ট্রাক ভাড়া করে। সেই মাটি বোঝাই ট্রাকের ওপর চড়ে জালাল উদ্দিন ও তার নাতি শরিফুল ইসলাম যাচ্ছিলেন। পথে ঝাঁকুনিতে দাদা-নাতি ট্রাক থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই নাতি শরীফুল নিহত হয় ও গুরুতর আহত দাদা জালাল উদ্দিনকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে দাদা জালাল উদ্দিনও মারা যান। পরিবারে কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির উদ্দিন বলেন, নিহত শরীফুলের বাবা জামাল উদ্দিন একসঙ্গে ছেলে ও বাবার মৃত্যুর খবর শুনে অচেতন হয়ে পড়েন। আমড়াতৈল গ্রামে দাদা-নাতির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা