সারাদেশ

ভোটারদের পা ধুয়ে দিলেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী!

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাটে ভোটারদের পা ধুয়ে সম্মান জানালেন উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে কবিরহাটস্থ তার নিজ বাড়িতে ব্যতিক্রমী ‘পা ধোয়া’ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি তার সত্তোর্ধ্ব মায়ের পা ধুয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এর পর তিনি কবিরহাট উপজেলার ৯টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।

এ সময় তিনি জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের ওয়াদা দিয়েছিলেন নির্বাচনে জয় পরাজয় যা-ই হোক ভোটারদের সম্মান জাম্মান জানাবেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী এ পা ধোয়া কর্মসূচির আয়োজন করেন। এ সম্মান দেখে আগামী দিনে অন্য প্রার্থীরা ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে জানান তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা