সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং
বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারে শাহাদাতবরণকারী সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ নাইমুল কাদের, প্রকৌশলী মো. শাহ আলম, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুনদার, প্রকৌশলী মো. রায়হান বাদশা, প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বলরাম কুমার মন্ডলসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জিএমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা