সারাদেশ

রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা জের ধরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে হাসপাতালে ধর্মঘট শুরু হয়েছে। বেশির ভাগ ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে রয়েছেন। এতে চরম বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এক রোগীর ছাড়পত্রে স্বাক্ষর নিতে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ৩৬নং ওয়ার্ডের চতুর্থ শ্রেণীর কর্মচারী শহিদুল ইসলাম সহকারী রেজিস্ট্রার ডা. হাবিবের কাছে যান। এসময় ডা. হাবিব ব্যস্ত থাকায় তিনি ইন্টার্ন চিকিৎসকের কাছে যেতে বলেন। শহিদুল ওই ওয়ার্ডের ইন্টার্ন চিকিসৎকের কাছে গিয়ে ছাড়পত্র দেন। এসময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকও তার ব্যস্ততার কথা জানালে উভয়ের মধ্যে এনিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে কার্ডিওলজি বিভাগের ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘটের ডাক দেন। পরে অন্য ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরাও এ কর্মসূচিতে যোগ দেন।

এদিকে, তুচ্ছ ঘটনার জের ধরে ডাকা এই ধর্মঘটে দুর্ভোগ বাড়িয়েছে রোগীদের। একদিকে করোনা অন্যদিকে শীতজনিত রোগের প্রাদুর্ভাব, এসময় এ ধরনের ধর্মঘট ডাকা ঠিক হয়নি বলে মনে করছেন রোগীদের সঙ্গে আসা স্বজনেরা।

কার্ডিওলজি বিভাগে ভর্তি মাজেদ মিয়ার স্ত্রী সালমা বেগম বলেন, চিকিৎসক জনবল ও ওষুধপত্রের স্বল্পতা এবং মুমূর্ষু রোগীদের দ্রুত চিকিৎসা তো এই বিভাগে মিলছেই না। তার মধ্যে এখন ধর্মঘট চলছে। কষ্ট তো আমাদের অসহায় মানুষদের।

এদিকে, ধর্মঘটের বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সানাউল হুদা রিয়াদ বলেন, ‘আমরা ধর্মঘট দিতে চাইনি। বাধ্য হয়ে আমাদের সবাই কর্মবিরতি পালন করছে। আমাদের ইন্টার্ন চিকিৎসকদের যেভাবে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হাসপাতাল কর্তৃপক্ষ এঘটনার সমাধান না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’

এ ব্যাপারে রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রোস্তম আলী বলেন, ইন্টার্ন চিকিৎসকরা আলোচনা না করেই ধর্মঘট শুরু করেছে। তাদেরকে ডেকেছি। এ নিয়ে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচআরএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা