সারাদেশ

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ২৪ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি সাভার : সাভারের আশুলিয়ায় ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। এ সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার(২৪ডিসেম্বর) দুপুরে আশুলিয়ায় বাড়ইপাড়া বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীর নাম রিপন হাওলাদার (৪৫), ভুক্তভোগী ব্যবসায়ীর নাম পরিক্ষিত বালা (৩০) তিনি স্বর্ণ ব্যবসায়ী। ভুক্তভোগী ব্যবসায়ীর শ্বশুর ও থানা পুলিশ জানায়, ছিনতাইয়ের স্বীকার হওয়া ব্যবসায়ী তার দোকানের মালামাল কেনার জন্য ঢাকার তাঁতীবাজারে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে তার গতিরোধ করে ডিবি পরিচয় দিয়ে ২-৩ জন লোক তাকে গাড়িতে উঠতে বলেন। কিন্তু তাদের কথায় গাড়িতে না উঠায় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

এ সময় স্থানীয়রা রিপন নামে একজনকে আটক করে গণধোলাই দেয়, বাকিরা স্বর্ণ ব্যবসায়ী পরিক্ষিত বালাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। পরে তার কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর সড়কে ফেলে যায় ওই ব্যবসায়ীকে। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী রিপনকে আটক করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বলেন, ভুক্তভোগী পরিক্ষিতের দাবি তার ২৪ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। তবে ছিনতাই হওয়া সেই টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা