সারাদেশ

সিলেটে আটক অস্ত্র ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে দুটি বিদেশি রিভলবার, গুলিসহ আটক এক অস্ত্র ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক অস্ত্র ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন (৩৬)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের আব্দুর মনাফের ছেলে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার উত্তর কলাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল্লালকে আটক করে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের একটি দল।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি বিদেশি পিস্তল. পিস্তলের ৮১ রাউন্ড গুলি এবং রিভলবারের ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

তিনি জানান, অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/একে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা