সারাদেশ

স্ত্রীকে বটি দিয়ে হত্যাচেষ্টায় স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগের ওয়ারী গ্রামে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ সময় স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ডিসেম্বর) সকালে দুই সন্তানের মা রহিমা বেগমকে (৩৬) তার স্বামী মো. সিরাজ মাদবর (৪২) পারিবারিক কলহের জের ধরে ধারালো বটি দিয়ে গলাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

এ সময়ে আহত গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘাতক স্বামীকে আটক করে। এরপর লৌহজং থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এদিকে স্ত্রী রহিমা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর হোসাইন ওই গৃহবধূর স্বামীকে আটকের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে।ওসি আরও জানান, অভিযুক্ত গৃহবধূর স্বামী সিরাজ মদবর লৌহজং উপজেলার ওয়ারী গ্রামের বাসিন্দা। ওই গৃহবধূ ও তার স্বামী রউফ মাদবরের বাড়িতে ভাড়া থাকতেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

শাহরুখের ‘কিং’ ঘিরে নতুন চমক 

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং&...

মুন্সীগঞ্জ-ঢাকা যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তি 

স্বাধীনতার ৫৫ বছর পার হলেও মুন্সীগঞ্জ সদর উপজেলায় গড়ে ওঠেনি একটি আধুনিক ও স্থ...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা