সারাদেশ

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে কালামপুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও পুরুষ রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা