সারাদেশ

ভারতীয় আতব চালের চালান আটক

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে দেড় লক্ষ টাকা মূল্যের ২১০০ কেজি ভারতীয় আতব চাল আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)।

শনিবার (২৬ ডিসেম্বর) আটককৃত আতব চাল সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতীয় চোরাচালানকারীদের সঙ্গে সমঝোতা করে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের এপারের একদল চোরাচালানি অভিনব পন্থায় বিপুল পরিমাণ ভারতীয় চাল বস্তা বদল করে পাচার করছিল।

বিজিবির নিজস্ব গোয়েন্দার মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার বাদাঘাট বাজারে নিয়ে আসার পথে বালিয়াঘাট বিওপির বিজিবির টহল দল লালঘাট এলাকায় শুক্রবার রাতে চালানটি আটক করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা