সারাদেশ

সোনামসজিদ দিয়ে এলো ১২১৬ টন ভারতীয় চাল

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : ভরা মৌসুমেও দেশে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এমন সময় দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজার স্বাভাবিক রাখতে এক হাজার ২১৬ টন চাল আসার মাধ্যমে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার পর্যন্ত টানা তিন দিনে ৩১ ট্রাকে এক হাজার ২১৬ টন চাল আমদানি হয়েছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল তিন দিনে মেসার্স তাসনিম এন্টারপ্রাইজ, নজরুল অটো রাইস মিল ও মেসার্স ঘোষ এন্টারপ্রাইজ এক হাজার ২১৬ টন চাল আমদানি করেছে। চালগুলোর মধ্যে রয়েছে- নন বাঁশমতি, স্বর্ণা, রত্নাসহ আউস চাল।

এর আগে সোনামসজিদ কাস্টমস শুল্ক স্টেশন থেকে ছাড়করণের পর চালভর্তি ভারতীয় ট্রাকগুলো পানামা ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে। প্রথম দিন বৃহস্পতিবার পাঁচটি ভারতীয় চালভর্তি ট্রাক প্রবেশ করে। এরপর ২৪টি ও তৃতীয় দিন শনিবার দুটি ভারতীয় চালভর্তি ট্রাক ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে।

আশা করছি অন্য আমদানিকারকদের আমদানিকৃত চাল দুএকদিনের মধ্যে বন্দরে প্রবেশ করবে। আর চাল আমদানি শুরু হলে ও সঠিক সময়ে দেশের বিভিন্ন মোকামে আমদানি করা চাল সরবরাহ করতে পারলে দেশের বাজারে চালের দাম কমে আসতে শুরু করবে।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা