সারাদেশ

গৃহকর্মীর প্রতারণা : বৃদ্ধাকে অজ্ঞান করে মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : বড়লেখার সুজানগর ইউপির বড়থল গ্রামের আমেরিকা ফেরত বৃদ্ধার বাড়িতে গৃহকর্মী সেজে ঢোকার এক সপ্তাহের মাথায় বৃদ্ধাকে চেতনানাশক ঔষুধ প্রয়োগ করে স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়েছে কথিত গৃহকর্মী প্রতারক নারী।

গত ৩ দিন ধরে আহত বৃদ্ধা হাজেরা বেগম (৭৬) সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি নিজেকে মরিয়ম (জয়নব) পরিচয়দানকারী ষাটোর্ধ মহিলা উপজেলার বড়থল গ্রামের আমেরিকা ফেরত বৃদ্ধা হাজেরা বেগমের বাড়িতে নিজের অসহায়েত্বর কথা বলে গৃহকর্মীর চাকরি চায়। বৃদ্ধা হাজেরা বেগম প্রায় ৫ বছর ধরে দেশে বসবাস করলেও তার ১ ছেলে ও ৩ মেয়ে আমেরিকায় রয়েছেন। অপর ছেলে সেলিম আহমদ স্ত্রী-সন্তানসহ বড়থল গ্রামে বসত বাড়িতে থাকেন। তার সাথে বৃদ্ধা হাজেরা বেগমও বসবাস করেন।

জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা এলাকায় বাড়ি থাকলেও স্বামী-সন্তান কেউ নেই বলায় সেলিম ও তার বৃদ্ধা মায়ের দয়া হয়। কথিত নারীকে ঘরের কাজের জন্য রেখে দেন। গত শুক্রবার বিকেলে সেলিম আহমদ বৃদ্ধা মা ও কাজের মহিলাকে বাড়িতে রেখে স্ত্রী-সন্তানকে ডাক্তার দেখাতে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলায় যান। সন্ধ্যার পর বাড়ি ফিরে মাকে অজ্ঞান পড়ে থাকতে দেখেন। ঘরের জিনিসপত্র এলোমেলো ও কথিত কাজের মহিলাকে খোঁজে পাননি। খোঁজ নিয়ে দেখেন মায়ের গায়ের ও ঘরের বিভিন্ন আলমারীতে থাকা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে কথিত কাজের মহিলা পালিয়ে গেছে।

সেলিম আহমদ জানান, তার মায়ের অবস্থা আশংকাজনক। ভাবতেও পারেননি এভাবে ভুয়া নাম-ঠিকানা বলে অনুনয়-বিনয় করে ঘরে প্রবেশ করে সুযোগ বুঝে সবকিছু নিয়ে উধাও হবে। এখন বুঝতে পারছি মহিলাটি বড় কোন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চিকিৎসকরা বলছেন তার মায়ের শরীরে উচ্চ মাত্রার চেতনানাশক ঔষুধ প্রয়োগ করা হয়েছে। সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে মায়ের চিকিৎসা চলছে। এ ব্যাপারে তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছেন। তবে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। এব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা