সারাদেশ

ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হলেন বাবা

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : নারায়নগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের হাত থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে নিজেই খুন হলেন বাবা। নিহতের নাম মজিবুর খন্দকার। তিনি উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামের বাসিন্দা। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহতের ছেলে সবুজ খন্দকার বলেন, ১৬ ফেব্রুয়ারি সকালে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে চর বয়রাগাদী ব্রিজের সামনে একই এলাকার আবুল হোসেন, নাসির উদ্দিন, কবির হোসেন, জাকির হোসেন, আমানউল্লাহ, সৈয়দ রিফাত, মোকছেদুল, ফয়সাল, দেলোয়ার, মহসিন, মোহাম্মদ আলী ও আফজালসহ তাদের বিশাল সন্ত্রাসী বাহিনী আমার পথরোধ করে মারধর করতে থাকে।

এ সময় খবর পেয়ে আমার বাবা মজিবুর খন্দকার, মামাতো ভাই স্বপন ও মামি ছামিরুন নেছা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন।

তখন সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কোপায়। এতে আমার বাবা হাতে ও পেটে ছুরিকাহত হয়ে গুরুতর জখম হন। ওই সময় এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

তিনি আরও জানান, চিকিৎসা নিয়ে তারা তিনজন কিছুটা সুস্থ হলেও বুধবার সকালে তার বাবা মজিবুর খন্দকার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আহত মজিবুর খন্দকার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা