সারাদেশ

হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্স গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল পরিচালিত ইসলামী হাসপাতাল থেকে ইয়াবাসহ সুলতানা আক্রার রিপা (২৭) নামের এক নার্সকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে বেসরকারি ওই হাসপাতালের দ্বিতীয় তলা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী। তিনি কয়েক বছর ধরে ইসলামী হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন।

বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে শহরের মফিজ পাগলার মোড়ে বেসরকারি ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করে।

এ সময় ওই হাসপাতালের দ্বিতীয় তলায় নার্স রিপার অ্যাপ্রোনের পকেট থেকে ১০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নার্স রিপাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা