সারাদেশ

নাপিতের সঙ্গে পালিয়ে গাইনি চিকিৎসকের বিয়ে, বাধ সাধলো সিআইডি

নিজস্ব প্রতিবেদক : নরসুন্দর প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করার প্রায় দুই বছর পর স্বামী ও সন্তানসহ সিআইডির জালে ধরা পড়লো গাইনি চিকিৎসক আয়েশা ছিদ্দিকা মিতু।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার চানমিয়া হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে রংপুর সিআইডির পুলিশ সুপার (এসপি) মিলু মিয়া বিশ্বাস প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান।

মামলার উদ্ধৃতি দিয়ে এসপি মিলু মিয়া জানান, গত বছরের মার্চ মাসে ব্যবসায়ী আব্দুল গফুর তার মেয়ে গাইনি চিকিৎসক আয়েশা ছিদ্দিকা মিতু অপহৃত হয়েছেন মর্মে নগরীর কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, আলমনগর কলোনির নরসুন্দর বাপ্পী তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছেন। এ ঘটনায় দীর্ঘদিন পুলিশ চেষ্টা করেও অপহৃত ডা. মিতুকে উদ্ধার করতে পারেনি। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডি পুলিশের কাছে দেয়া হয়।

সিআইডি পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইউনুছ দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে ডা. মিতুকে সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার চানমিয়া হাউজিংয়ের একটি বাসা থেকে উদ্ধার করেন। সেই সঙ্গে অপহরণকারী বাপ্পীকে আটক করেন।

ডা. মিতুু তার আগের স্বামীকে তালাক দিয়ে বাপ্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার আগের স্বামীর ঘরের একটি ছেলে সন্তান এবং বাপ্পীর ঘরে একটি সন্তান রয়েছে। তারা অনেক দিন আগেই বিয়ে করে সংসার করে আসছিলেন।

৮-৯ বছর ধরে বাপ্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ডা. মিতুর। তারা আগেও একবার পালিয়ে গিয়েছিলেন জানিয়ে এসপি মিলু মিয়া জানান, ওইসময় অনেক বুঝিয়ে তাকে বাড়িতে আনা হলেও আবার তারা পালিয়ে যান। বাপ্পী পেশায় নরসুন্দর হলেও তিনি মিতুর বাবার ব্যবসায় ম্যানেজারের দায়িত্ব পালন করতেন।

দীর্ঘ ২১ মাস ধরে ডা. মিতু ঢাকার মোহাম্মদপুরে চেম্বার দিয়ে রোগী দেখতেন। তিনি যা রোজগার করতেন তাই দিয়ে বাসা ভাড়াসহ তাদের সংসার খরচ চলত বলে জানিয়েছেন।

ডা. মিতু জানান, বাপ্পীর সঙ্গে ২১ মাসের বিবাহিত জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। তারা সুখেই আছেন। তার বাবা তাদের নামে মিথ্যা মামলা করেছেন বলে দাবি করেন তিনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা