সারাদেশ

গোপালগঞ্জে ডিজিটাল রেকর্ড রুম এর উদ্বোধন  

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ‘ডিজিটাল রেকর্ড রুম’-এর উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।

বুধবার (২৩ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি গোপালগঞ্জসহ দেশের ২১টি জেলায় এই “ডিজিটাল রেকর্ড রুম”-এর উদ্বোধন করেন। গোপালগঞ্জ অংশে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাম্মি আকতার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সালাউদ্দিন দিপুসহ প্রকল্প সংশ্লিষ্টরা ও গোপালগঞ্জে দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী বলেন, “ডিজিটাল রেকর্ড রুম” চালু হওয়ায় মানুষের ভোগান্তি কমবে। হয়রানীর শিকার হতে হবে না। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোকেও এই প্রযুক্তির আওতায় আনা হবে।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা