সংগৃহীত
সারাদেশ

বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার হাজীগঞ্জের স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬নং বড়কুল (পূর্ব) ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

নিহত ব্যক্তিরা হলেন, হরমন বর্মণের ছেলে বৃদ্ধ উত্তম বর্মণ (৬৫) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ কালা সিতার বাড়ি দেখাশোনা করতেন। বাড়ির মালিক দুলাল শাহা স্বপরিবারে নারায়নগঞ্জে বসবাস করেন। সেই সুবাদে বৃদ্ধ এই দম্পতি দুলালের বাসায় থাকতেন।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্থানীয় এক ব্যক্তি শুক্রবার সকালে ফুল তুলতে গিয়ে ঐ ঘরের জানালা ভাঙা দেখেন। পরে তিনি ঘরের ভেতর তাদের দুজনের হাত-পা বাঁধা অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে হত্যা করেছে। মূলত তারা ভাড়া বাড়িতে থাকতেন। হাত পা-বেঁধে বালিশ চাপায় শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা