প্রতীকী ছবি
সারাদেশ

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জঙ্গলে মিলল জীবিত নবজাতক

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দরের আমিন এলাকার একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হল- সামির (৯) ও তিশা (৮) । তারা ওই এলাকার অটোরিকশাচালক কামাল হোসেনের ছেলে-মেয়ে।

আরও পড়ুন : পাচারকালে বেনাপোলে শিশু উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে ভাই-বোন একসঙ্গে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। শুক্রবার ভোরে বাসার পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা