সারাদেশ

পাচারকালে বেনাপোলে শিশু উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে বন্দরের আনসার সদস্যরা।

আরও পড়ুন : আরও ২০ মৃত্যু, হাসপাতালে ২৬৮৯

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশু সজিবুর নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে সজিবুর রহমান।

আরও পড়ুন : এদেশে কেউই সংখ্যালঘু নয়

শার্শা উপজেলা আনসার ভিডিপি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন, পাচারকারীরা সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন‍্য সজিবুরকে বেনাপোল বন্দরে নিয়ে আসে। বন্দরে ডিউটিরত আনসার সদস‍্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া দিলে শিশুটিকে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, বন্দরের আনসার সদস্যরা সজিবুর নামে এক ১২ বছরের শিশুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছেন। তাকে পাচারের উদ্দেশ্যে এখানে আনা হয়েছে। অভিভাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে। অভিভাবকদের পাওয়া গেলে তাদের হাতে
শিশুটিকে তুলে দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা