সারাদেশ

ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল, ১টি দেশীয় পিস্তল ও তাজা ১০ রাউন্ড গুলিসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন : এদেশে কেউই সংখ্যালঘু নয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেনের নির্দেশে বুধবার সন্ধায় রাজাপুর কানুদাসকাঠি আল আমিন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় আল আমিন হোসেনের বসত ঘড় থেকে ১৫ বোতল ফেনসিডিল, একটি দেশীয় পিস্তল ও তাজা ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়। এ সময় তার স্ত্রী রোজিনা বেগমকে (২৮) গ্রেফতার করে ঐ অভিযানিক দল। আটককৃত রোজিনার স্বামী কানুদাসকাঠি গ্রামের আল আমিন হোসেন পলাতক রয়েছে। সে ঐ এলাকার মৃত মানিক হাওলাদারের ছেলে।

এ ঘটনায় স্বামী ও স্ত্রী দুই জনের বিরুদ্ধে এসআই ইশতিয়াক হোসেন বাদি হয়ে রাজাপুর থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি পৃথক মামলা রুজু করেন। পালাতক আল আমিন হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় থানা পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা