সারাদেশ

বোয়ালমারীতে পূজামন্ডপ পরিদর্শনে হেলেন জেরিন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এ আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ হেলেন জেরিন খান। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেন। পাশাপাশি পূজার উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিন উপজেলার প্রায় ৩০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য। পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বোয়ালমারী পৌর সদরের শ্রীশ্রী রক্ষাচণ্ডী কালিমন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের উদ্দেশে হেলেন জেরিন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় বৈঠকে নির্দেশনা দিয়েছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা আগের বছরের তুলনায় আরও শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন। এ জন্য প্রশাসনের পাশাপাশি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পূজা উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, অতীতে সারা দেশে দুর্গাপূজা উপলক্ষে চার কোটি টাকা অনুদান দেওয়া হতো। এ বছর প্রধানমন্ত্রী তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুণবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহসভাপতি খান আতাউর রহমান, মো. শহীদউদ্দিন মিয়া দিপু, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রদলের সম্পাদক বায়েজিদ খান রাব্বিসহ দলীয় নেতাকর্মীরা।
পরে তিনি মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে বোয়ালমারী ত্যাগ করেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা