সারাদেশ

ছাব্বিশ মামলার আসামি ‘মেরিল সুমন’গ্রেপ্তার

 রংপুর প্রতিনিধি

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’কে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, আটটি হত্যাচেষ্টা ও মারামারির মামলা, চারটি চাঁদাবাজির মামলা এবং ছয়টি অস্ত্র মামলা রয়েছে। বাকি মামলাগুলো অন্যান্য অভিযোগে দায়ের করা হয়েছে।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এবং ২০২৩ সালে পিস্তল ও ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা