সারাদেশ

দুই শতাধিক রবিদাস পরিবারে নেই দুর্গোৎসবের আনন্দ

কামরুজ্জামান স্বাধীন,উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে দুই শতাধিক দুঃস্থ রবিদাস পরিবারের মাঝে দুর্গাপূজার আনন্দ নেই। আর্থিক সমস্যার কারণে তারা নতুন কাপড় কিনতে পারেনি। অন্যান্য বছর দুর্গাপূজায় অসহায় পরিবারগুলো বিভিন্নভাবে সহায়তা পেলেও এ বছর তা না পাওয়ায় তাদের মাঝে নেই উৎসবের আমেজ। সরকারি ও বেসরকারিভাবে কোনো সহায়তা না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৮০০ রবিদাস পরিবার বসবাস করে আসছে। এর মধ্যে দুই শতাধিক পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করে। তারা দীর্ঘদিন ধরে অতিকষ্টে দিনাতিপাত করে আসছেন। এসব দরিদ্র পরিবার চলতি দুর্গোৎসবেও সরকারি ও বেসরকারিভাবে কোনো সহায়তা না পেয়ে অসহায় জীবনযাপন করছেন।

সরেজমিন সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পৌরসভার তেঁতুলতলা এলাকার রবিদাস সম্প্রদায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, শারদীয় দুর্গোৎসবের আমেজ নেই পরিবারগুলোর মাঝে।

ভুলুয়া রবিদাস (৬৩) বলেন, ‘উৎসব শুরু হলেও আমাদের মতো পরিবারগুলোর মাঝে তা নেই। অতি কষ্টে দিনযাপন করার কারণে ছেলেমেয়েদের নতুন জামাকাপড় কিনে দেওয়ার মতো সাধ্যও আমাদের নেই। আমাদের ব্যবসা প্রায় অচল। যা আয় হয়, তা দিয়ে কোনো রকমে সংসার পরিচালনা করি। বছরের অন্যান্য দিনগুলো যেমন, পূজার দিনগুলোও আমাদের কাছে তেমন। আমরা সবসময় সমাজে অবহেলিত। অন্যান্য বছরগুলোতে প্রশাসন আমাদের সহযোগিতা করলেও এবার কোনো সহযোগিতা আমরা পাইনি। আমরা সবসময় বৈষম্যের শিকার।’ তিনি আরো বলেন, নতুন কাপড় কেনা হয়নি। তিনবেলা পেটভরে খাওয়াই কষ্টকর। সেখানে আবার পূজার কী আছে। আজ পূজার দ্বিতীয় দিন চললেও আমাদের ঘরে আনন্দ নেই।

ধামশ্রেনী ইউনিয়নের ইন্দারার পাড় এলাকার চৈতা রবিদাস (৭৭), বজরা ইউনিয়নের বাবুর হাট এলাকার কার্তিক রবিদাসসহ অনেকে দুঃখ প্রকাশ করে বলেন, ‘পূজা শুরু হলেও টাকার অভাবে কেনাকাটা করা সম্ভব হয়নি। কেউ আমাদের খবর রাখে না। বছরে একবার পূজার আনন্দ আসে, অথচ আমরা অসহায় রবিদাস পরিবারগুলো সে আনন্দ থেকে বঞ্চিত। এ বছর সরকারি বা বেসরকারিভাবে কেউ আমাদের কোনো ধরনের সহযোগিতা করল না।

উপজেলা রবিদাস সম্প্রদায়ের সাধারণ সম্পাদক অনিল রবিদাস বলেছেন, ‘অন্যান্য বছর সরকারি ভাবে আমরা চাল, কাপড়, ধুতি ও লুঙ্গি পেলেও এবার কোনো সহযোগিতা পাইনি। আমাদের সম্প্রদায়ের অনেক দরিদ্র পরিবার আছে, তারা খুবই কষ্ট করে সংসার চালাচ্ছে। দুর্গাপূজায় কোনো ধরনের সহযোগিতা পেলে পরিবারগুলো উপকৃত হতো।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমান জানান, রবিদাস সম্প্রদায়ের জন্য সরকারি ভাবে পৃথক কোনো বরাদ্দ নেই। অন্যান্য বছর রবিদাস সম্প্রদায়ের জন্য পূজায় সরকারি ভাবে সহায়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে ইউএনও স্যার দুঃস্থ রবিদাস পরিবারের মধ্যে কাপড় বিতরণ করবেন বলে শুনেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ জানান, রবিদাস সম্প্রদায়ের পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের মধ্যে যারা দুঃস্থ আছেন, তাদের সহায়তা করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা