সারাদেশ
এমপি খোকন তালুকদার

জামায়াত রাজনৈতিক দল নয়, একটা সমিতি

​মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে জামায়াতের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না। জামায়াত কোনো রাজনৈতিক দল না, তারা একটা সমিতি। আর সেই সমিতির আন্ডারে যারা থাকে, কেবল তাদের নিয়েই তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে।

​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মণ্ডপ পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোকন তালুকদার আরও বলেন,স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে আমরা নিজেরা গিয়ে খোঁজখবর নিচ্ছি। মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা আমাদের পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা একে একে প্রতিটি মন্দির ও মণ্ডপ পরিদর্শন শেষ করব।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম,

কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,মাদারীপুর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা