সংগৃহীত ছবি
সারাদেশ

বাস খাদে পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের রাজাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, শুক্রবার হবিগঞ্জ-মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দিগন্ত পরিবহনের ১টি বাস সরাইলের রাজাবাড়িয়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছরের ১ নারী নিহত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা