সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

জেলা প্রতিনিধি: যশোর জেলায় মামার বিয়ের অনুষ্ঠানে এসে পুকুরের পানিতে ডুবে খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডাকাতকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। তারা দুজনই স্কুল শিক্ষার্থী।

এলাকাবাসী বলেন, হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শিশু শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বিয়ে বাড়ি সংলগ্ন পুকুরে ওই দুই শিশু গোসল করতে নামে। তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই ২ শিশুকে হাসপাতালে আনা হয়েছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা