সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত আইনজীবী

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামের ১ আইনজীবীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার সময় তার সাথে থাকা আরোহী শিক্ষনবিশ আইনজীবী আতিক হাসান (৩৪) গুরুতর ভাবে আহত হয়।

আরও পড়ুন: টিকটকারকে কুপিয়ে হত্যা

নিহত ব্যক্তি, শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়। তিনি রাজধানী ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা-শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা হয়। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন সুমন আর পেছনে বসে ফেসবুকে লাইভ করছিলেন আতিক হাসান। তারা ২ জনেই পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে হঠাৎ করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে করে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয় এবং গুরুতর ভাবে আহত হয় আতিক হাসান। এই দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভ ভিডিওতে।

আরও পড়ুন: খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা