সংগৃহীত ছবি
সারাদেশ

ভুয়া চিকিৎসক ধরলেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি: নাটোর জেলায় লালপুরে মো. আরিফুল রহমান আনিছ নামের ১ ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করেন শিক্ষার্থীরা। এর পরে যাচাই-বাছাই করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে লালপুর উপজেলার গার্লস হাই স্কুল মার্কেটের বর্ণালি চশমা ঘরে এই ঘটনাটি ঘটে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এই বিষয়টি জানান।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা বলেন, লালপুর উপজেলায় দীর্ঘদিন ধরে আরিফুল রহমান নিজেকে একজন চক্ষু চিকিৎসক হিসেবে দাবি করে চিকিৎসা দিয়ে আসছেন। এই ভাবে তিনি সাধারণ রোগীদের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় শিক্ষার্থীরা তার চিকিৎসক সনদ ও লেখাপড়া নিয়ে জানতে চাইলে তিনি এর কোনও সদুত্তর দিতে পারেননি। এর পরে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়।

আরও পড়ুন: নোয়াখালীর পৌরসভা ভাঙচুর

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের মাধ্যমে এই বিষয়টি জানতে পারি। এরপর আমি সেখানে পুলিশ ও মেডিকেল অফিসারকে পাঠাই। এর পরে মেডিকেল অফিসার নিশ্চিত করেন ঐ ব্যক্তির চিকিৎসক সনদসহ প্রয়োজনীয় কোন কাগজপত্র নেই। তারপর অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন। তার পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা