সংগৃহীত ছবি
জাতীয়

সীমান্তে ড্রোন মোতায়েনের খবর মিথ্যা

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে বাংলাদেশ তুর্কি ড্রোন মোতায়েন করেছে দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে সেটি ভুয়া।

আরও পড়ুন : আগামী বছরেই নতুন সরকার

শনিবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং থেকে বলা হয়, ‘এটা মিথ্যা ও বানোয়াট খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন- ‘বাংলাদেশ তাদের নিয়মিত কার্যক্রম ছাড়া, দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। ’এই সংবাদটি বাংলাদেশের বিরুদ্ধে একটি অর্চেস্ট্রেটেড অভিযানের অংশ।’

আরও পড়ুন : ভারত ব্যবসা বন্ধ করলে চিন্তা নেই

এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বলা হয়, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা